ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ২:৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১২ অক্টোবর ) উপজেলার পৃথক অভিযানে দুটি  এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বঙ্গসোনাহাট ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া এবং শিলখুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ভোরে বঙ্গসোনাহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সটিবাড়ী বানুরকুটি এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং আলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের পর ওই দিন বৃহস্পতিবার দুপুরে তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার শিলখুড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শিলখুড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আঃ বারেকের ছেলে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রঞ্জু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ১২ অক্টোবর সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মো. আব্দুল আউয়ালকে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযান এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়