ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-১১-২০২৬ বিকাল ৬:৩০

শ্রদ্ধাঞ্জলি,র‍্যালি,আলোচনা সভা,বৃত্তি ও সনদপত্র প্রদানের মধ্যদিয়ে নন্দিত কথাসাহিত্যিক বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড.হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হলে শেষ হয় বিকেলের দিকে। ড.হুমায়ুন আহমেদের জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র ড.হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোণা-৩ আসনের এমপি ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এডহক কমিটির সভাপতি ড.রফিকুল ইসলাম হিলালী। এ সময় তিনি বলেন ড.হুমায়ুন আহমেদ একজন শিক্ষক,নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতাসহ বহু গুণের অধিকারী ছিলেন। তাঁর লেখায় বাস্তবচিত্র ফুটে উঠতো। তিনি বেঁচে নেই কিন্তু তার লেখার মাধ্যমে সবার মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন।

তিনি আরও বলেন,ড.হুমায়ুন আহমেদ নিজ হাতে নিজ গ্রাম কুতুবপুরে গড়ে তুলেছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ যা জেলায় এসএসসি পরীক্ষায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। ইতিমধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কলেজে রুপান্তরের দ্রুত কাজ চলছে হয়তো খুব দ্রুত হয়ে যাবে। বিদ্যালয়ের সংযোগ রাস্তা, চতুর্দিকে দেয়াল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে, ছাত্র-ছাত্রী নিবাসেরও চেষ্টা চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান,জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী,গন্ডা ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এমপি পত্নী জাহানা আফরোজ ও দেশবরেণ্য কিচ্ছাপালা গায়ক কদ্দুস বয়াতি।

ড. হুমায়ুন আহমেদ ১৯৪৮ ইং সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১২ ইং সনের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভার সঞ্চালনায় উপস্থিত ছিলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আসাদুজ্জামান,অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন।

পরে,বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়