সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনী, চিনি ও গরুসহ ১৪ লাখ ১৫ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩টি ভারতীয় শাড়ি, ২১০টি লোশন, ৪২০টি বডি স্প্রে, ৩০২টি ফেসওয়াশ, ২৫ কেজি কফি ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে, একই দিন সকাল সোয়া ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে গুয়াবাড়ী এলাকায় অভিযান চালায় গুয়াবাড়ী বিওপির একটি টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা