ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১২:৫

পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ থাকার ১৫ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারো পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া রোরো ফেরিঘাট থেকে পরিদর্শক দল ও ৩১টি হালকা যান নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু বেলা ১১টার দিকে ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে অগ্রসর হয় ফেরিটি। ফেরিতে থাকা যানবাহনের মধ্যে সাতটি ব্যক্তিগত গাড়ি ও ২৪টি মোটরসাইকেল আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু তিনি বলেন, পরীক্ষামূলক ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত আছে। পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে চলাচল করতে পারলে নিয়ম মেনে ফেরি চলতে পারবে।

১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলা মানুষের পদ্মা পাড়ি দেওয়ার প্রধান এ নৌরুটটির ফেরি।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ