গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুল কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার সপ্তম থেকে দশম শ্রেণির মোট ২৮৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞান, মুন্সীগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ১০ নম্বরসহ মোট ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য অতিরিক্ত ১০ নম্বরের ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সাধারণ ও ট্যালেন্টপুল এই দুই বিভাগে বৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ৩৪০০ টাকা নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হবে।
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরীক্ষার দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্লা। গজারিয়া উপজেলা শাখার সভাপতি বিল্লাল প্রধান, কেন্দ্র সচিব। গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, হল সুপার মো. মিনার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্টরা পরীক্ষার কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন। এ সময় গজারিয়া সরকারি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান সার্বিক সহযোগিতা করেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২২ সালে মেধাবৃত্তি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত বছর থেকে গজারিয়া উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। প্রতি বিদ্যালয় থেকে ২৪ জন করে শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে বৃত্তির জন্য নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং আগামী প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী
বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত
Link Copied