ভূরুঙ্গামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত
পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পাক হানাদার মুক্ত দিবস। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ, কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ এবং সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শামছুল আলম মতি। বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও অসীম সাহসিকতার বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান তাঁরা।এদিকে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত, বীর বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে ।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী