বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত
পঞ্চগড়ের বোদায় সাকোয়া ইউনিয়নে থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় বোদা- দেবীগঞ্জ এশিয়ার হাইওয়ে সড়কে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর ঠাকুরগাঁও পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-উপজেলার পাঠানপাড়া গ্রামের আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫) ও তাদের ৮ বছরের মেয়ে আল-আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।
আহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে সাকোয়া থেকে বোদায় যাওয়ার সময় থ্রি হুইলারটি কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় থ্রিলারটি। গুরুতর আহত হন চালকসহ যাত্রীরা।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান সাকোয়া এলাকায় ট্রাক ও থ্রিলার দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী