নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
শেরপুরের নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে নগদ অর্থের অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শ্রমিক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৪ জনের মধ্যে দুইজনকে পাঁচ হাজার টাকা করে, একজনকে ১০ হাজার টাকা এবং বাকি ২১ জনকে চার হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী