সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রফিকুন-নবী ফাউন্ডেশন ও মাস্টার দিল মোহাম্মদ ফাউন্ডেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় আড়াই ঘন্টা ব্যাপী এ পরীক্ষার আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষায় মোহাম্মদপুর ও চরক্লার্ক ইউনিয়নের ২৩ টি স্কুল ও মাদ্রাসার ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম এবং ৯ম শ্রেণির মোট ৫২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রফিকুন-নবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পিবিআই-এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এএনএম এনাম হোসেন মঞ্জুর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম আজাদ, রফিকুন-নবী ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইকরাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আবু জাফর মো. ওমর ফারুকের জানান, রফিকুন-নবী ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দীর্ঘ ১৯ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা সম্পন্ন নয় বরং পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার তত্ত্বাবধানের ক্ষেত্রে অভিভাবকদেরও আরো সচেতন হতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি উৎসাহী করে তোলে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে
মাসে ১৫দিন অনুপস্থিত! তবুও হাজিরা খাতায় রাজ্জাকের হাজিরার সাক্ষর
কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত
কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী