ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৩৯

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বাংলাদেশ রেলেওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন ২১.৪৮ একর আয়তনের জোড় ডেবাটি পাড়সহ দির্ঘদিন ধরেই দখল করে ভোগ করছে স্থানীয় হাজী আব্দুল গনি সওদাগরসহ একটি সংঘবদ্ধ চক্র। জলাশয়ে মাছ চাষ, পাড়ে গরুর খামার ও শতশত ঘর নির্মাণ করে ভাড়ায় লাগানোর মাধ্যমে কোটি কোটি টাকা আদায় করলেও একটি টাকাও পাচ্ছে না রেল তথা সরকার। সম্প্রতি এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ১৭ জনের নাম উল্লেখ করে নোটিশ পাঠিয়েছেন রেলেওয়ে চট্টগ্রামের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা। নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন দখলদার আব্দুল গণি সওদাগর।  
স্থানীয় একাধিক সূত্র জানায়, রেলের সবচেয়ে বড় এই জলাশয় ও এর আশেপাশে অনেক বড় পরিমাপের জায়গাটির বেশিরভাগ অংশই আব্দুল গণি দখল করে রেখেছে। ডেবার পাড়ে কয়েকশ ঘর নির্মাণ করে ভাড়ায় লাগিয়ে প্রতিমাসে ১৫ থেকে ২০ লাখ টাকা ভাড়া তুলছেন, আবার আরেক অংশে গড়ে তুলেছেন গরুর খামার। জলাশয়ের মাছ তুলে নিয়ে বিক্রি করছেন ইচ্ছেমতো। অবৈধভাবে ব্যবহার করছেন বিদ্যুতের লাইনও। এভাবে রেলের সম্পদ ব্যবহার করে দীর্ঘ সময়ে কয়েক কোটি টাকা আয় করলেও সরকারকে কোন রাজস্ব না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেছেন।  রেলেওয়ে একাধিকবার চেষ্টা করেও তাকে উচ্ছেদ করতে পারেনি।
নোটিশে যাদের দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা হলেন, মৃত হাজী আব্দুল রাজ্জাকের তিন পুত্র হাজী আব্দুল গণি সওদাগর, আব্দুল হামিদ ও আব্দুল হাই অথবা তার বংশধর, গণির পুত্র মো. আব্দুল লতিফ, ভাই  আব্দুল হাই এর স্ত্রী হাসনারা বেগম, মৃত হাজী আব্দুল রাজ্জাকের উত্তরাধিকারগণ। এছাড়া খুকি, শফি, রুবেল, ফিরোজা, রুবি, রহিমা, মনির হোসেন, শাহানা, খাদিজা, জামাল, রেনু ও জয়নাল। এছাড়া অজ্ঞাতনামা দখলদারদেরকেও নোটিশের আওতায় া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সদর আমিন/কানুনগো কর্তৃক  সরেজমিন তদন্ত প্রতিবেদন সাপেক্ষে গত ১৮ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ডকুমেন্টসসহ উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেননি এবং পশ্চিম ও দক্ষিণ পাড় সহ অন্যান্য পাড়ে অবস্থিত স্থাপনা অপসারণ করেনি এবং সরকারের যাবতীয় পাওনাদি পারশোধ করেননি। দাপ্তরিক নথি পর্যালোচনা করে দেখা যায় যে, বিগত ২০০২ সালের ১৯ এপ্রিল তৎকালীন লাইসেন্সী আব্দুল হাইকে জোড় ডেবার দক্ষিণ ও পশ্চিম পাড়ের অসংখ্য বস্তি স্থাপন এবং পুকুর পাড়ের কিছু গাছ ও মাটি কর্তনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ২০১৫ সালের ৫ মার্চ অনুষ্ঠিত টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসাবে মো. আব্দুল লতিফের অনুকূলে ওই বছরের ২৮ মে থেকে পরবর্তী ৫ বছরের জন্য লাইসেন্স ইস্যু করা হয়েছিল। লাইসেন্সি আব্দুল লতিফ ২০১৯ সালের ৭ অক্টোবর ১৪২৭-১৪৩১ বঙ্গাব্দ পর্যন্ত ৫ বছরের জন্য নবায়নের আবেদন করেছিলেন। সেই সময়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) দপ্তরে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ডেবাটির রেলভূমিতে অবৈধ স্থাপনা থাকায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণ না করে লাইসেন্স নবায়ন সমীচীন হবে না। পরে ২০২০ সালের ১৯ ও ২০ জানুয়ারী এবং ১৮ ও ১৯ মার্চ দুই দফায় উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করা হলেও দখলদারের অনৈতিক ক্ষমতার কাছে নতি স্বীকার করে পিছু হটে রেল। কিন্তু ২০২০ সালের ২৮ মে আব্দুল লতিফের লাইসেন্স এর মেয়াদ শেষ হলেও  দখল হস্তান্তর না করে উচ্চ আদালতে মামলা দায়ের করে অদ্যাবধি অবৈধভাবে সরকারী জলাশয় দুটি ভোগদখলে রয়েছেন। 
২০২৪ সালের ১ সেপ্টেম্বর  ডেবার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও রেলের যাবতীয় পাওনা পরিশোধ না করে অবৈধভাবে ভোগদখল রাখাসহ বকেয়া রাজস্ব প্রদান এবং অবৈধ স্থাপনা অপসারণের জন্য লাইসেন্সীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। ১২ সেপ্টেম্বর লাইসেন্সী একটি অ-যৌক্তিক জবাব দাখিল করেন। এর প্রেক্ষিতে  বলা হয়েছে, ”আপনার এরূপ কার্যকলাপ “সরকারী এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০” এর ৩, ৫, ৭ ও ৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য দন্ডনীয় অপরাধ এবং পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী সরকারী পাওনাদি পরিশোধ যোগ্য। এছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ধারা ১১ ও ধারা ৭ অনুযায়ী অনধিক ২ বছরের কারাদন্ড ও অর্থ এবং রেলওয়ে অ্যাক্ট ১৮৯০ এর ১২২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য ও দন্ডনীয় অপরাধ।

ফলে নোটিশ প্রাপ্তির ১৫ কার্য দিবসের মধ্যে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ হতে সকল সরকারী পাওনাদি পরিশোধসহ উক্ত স্থান হতে অবৈধ দখল পরিত্যাগ এবং সরকারী জমি অত্র দপ্তরকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় একই অধ্যাদেশের ৫(২) ধারার আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অর্থদন্ড ও কারাদন্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্ছেদ নোটিশের আদেশ অমান্য করা অ-জামিন যোগ্য এবং দুই বছরের কারাদন্ডযোগ্য অপরাধ। নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর যেকোন দিন উচ্ছেদ কার্যক্রম গ্রহণ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে জোড় ডেবার অন্যতম দখলদার হাজী আব্দুল গণি সওদাগর তার দখলে ২০/৩০টি ভাড়া ঘর থাকার কথা স্বীকার করেছেন, একই সাথে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান আছে, মামলার আদেশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  
 অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে নোটিশ পাঠানোর কথা স্বীকার করে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, পাহাড়তলীতে অবস্থিত রেলের প্রায় ২১.৪৮ একরের জোড় ডেবাটি দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে একটি সংঘবদ্ধ চক্র। আমরা বিষয়টি জানতে পেরে তা উদ্ধার করার জন্য নোটিশ দিয়েছি। নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে নিজেরা সরে না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলমান মামলার বিষয়ে তিনি বলেন, মামলা জটিলতায় জলাশয় ইজারা দেওয়া হয়নি কিন্তু জলাশয়ের পাড় দখল করে জমিদারি স্টাইলে ভাড়া তোলার জন্য আদালত কাউকে ক্ষমতা দেয়নি। তাই পাড় দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে  তদের উচ্ছেদ করে রেলের সম্পদ উদ্ধার করা আমাদের দায়িত্ব।  উল্লেখ্য এর আগে, ২০১৫ সালে ২১.৪৮ একর (জলস্থল) জোড় ডেবা ৫ বছরের জন্য আব্দুল লতিফকে ২১ লাখ ৮১ হাজার ৪০০ টাকায় লাইসেন্সি নিয়োগ করেন রেলওয়ে। বাংলা সন হিসেবে এর সময়কাল ধরা হয় ১৪২২ এর শুরু থেকে ১৪২৬ এর শেষ পর্যন্ত। অর্থাৎ ২০১৫ সালের ১৪ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২০ পর্যন্ত। 
ইজারার শর্তে উল্লেখ ছিল জলাশয়টি শুধুমাত্র মাছ চাষের জন্য ব্যবহার করা যাবে, এর যেকোন অংশে কোন স্থাপনা নির্মাণ না করার অঙ্গীকার করেছিলেন লাইসেন্সি আব্দুল লতিফ। এমনকি মাটি খনন, পানি অন্যত্র নিয়ে ব্যবহার না করাও শর্তে উল্লেখ ছিল। 
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা আল মাহমুদ জানান, ’এই দিঘির বিষয়ে আব্দুল লতিফ বনাম রেলওয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে, আমরা মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি।’

 

এমএসএম / এমএসএম

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত