কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
এনসিপির সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ১০ নভেম্বর ঢাবি ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের উপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৪ নভেম্বর ২০২৬) পিরোজপুর শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা ও সহযোগী সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পিরোজপুর পৌর এনসিপির আহবায়ক মাহবুবুল আলম নাইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, যুগ্ন সদস্য সচিব মো কামাল হোসেন, জেলা ছাত্রশক্তির আহবায়ক ফাহাদ শিকদার প্রমুখ।
এ সময় এনসিপি পিরোজপুর জেলার নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা