রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৪ শতাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। এ ক্যাম্পে মাত্র ৭০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি হতদরিদ্র ও সরকারি ভাতাভোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসা মাঠে মোহামেডান ক্লাবের সেক্রেটারি মো. মোক্তাদির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সিরাজগঞ্জ প্রফেসর এম. এ. মতিন চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মো. মোক্তাদির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডা. সুমনা লায়লার নেতৃত্বে ১১ সদস্যের মেডিকেল টিম ৪ শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করে। পাশাপাশি কৃত্রিম লেন্স স্থাপন, চোখের নালির অপারেশনসহ অন্যান্য অস্ত্রোপচারে অর্ধেক খরচে চিকিৎসার সুযোগ দেওয়া হয়।
মো. মোক্তাদির হোসেন বলেন, অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।
ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা