ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৫২

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বিরুদ্ধে পরিশোধিত ঋণ পুনরায় আদায়, মনগড়া বকেয়া দেখানো ও ঋণগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ৬-৭ বছর আগে ঋণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও অনেককে খেলাপি দেখিয়ে নোটিশ দেওয়া হেেয়ছে। এমনকি মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও সুদসহ বকেয়া দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন  ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, বিআরডিবির জুনিয়র অফিসার মনিরুজ্জামান বিভিন্ন  যুক্তি ও পুলিশি ভয় দেখিয়ে ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন। আইনি ঝামেলার ভয়ে অনেক দরিদ্র  গ্রাহক পরিশোধিত ঋণের টাকা আবারও দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা।

বিলবাউজ গ্রামের মাছুরা বেগম জানান, তাঁর স্বামী খায়রুল শেখের পাসবইয়ে ২০১৯ সালে মাঠকর্মীর স্বাক্ষরসহ ঋণ পরিশোধের তথ্য থাকলেও তাকে তিন হাজার টাকা খেলাপি দেখিয়ে আদায় করা হয়েছে। 

একই গ্রামের মারুফ শেখ ২০১৪ সালে সাড়ে ৯ হাজার টাকা ঋণ নিয়ে ২০২০ সালে সম্পূর্ণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও ১৯ হাজার টাকার বকেয়া নোটিশ দেওয়া হয়েছে। অপর ভুক্তভোগী রেজাউল সরদার ২০১৪ সালে সাড়ে ১২ হাজার টাকা ঋণ নিয়ে ২০১৯ সালে সাড়ে ১৯ হাজার টাকা পরিশোধ করেন। পাসবই ও ব্যাংক স্লিপ থাকা সত্ত্বেও তাঁর ২ হাজার ৬১ টাকা সঞ্চয় ফেরত দেওয়া হয়নি, উল্টো সাড়ে ৩ হাজার টাকা বকেয়া নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের উপস্থিতিতে অফিসের রেজুলেশন বই যাচাই করে তাঁর ১ হাজার ৬৬১ টাকা ফেরত পাওয়ার তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও মূল টাকার সঙ্গে সুদ যোগ করে মনগড়া বকেয়ার হিসাব পাঠানো হয়েছে। মাঠকর্মীর ভুল ও অফিসের হিসাবের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে এভাবে টাকা আদায় করা হচ্ছে বলে তাদের দাবি।

ভুক্তভোগীদের বক্তব্য গরীবের রক্ত চুষে চলছে কালিয়ার বিআরডিবি অফিস তারা হয়রানি বন্ধ, অনিয়মের তদন্ত, পরিশোধের প্রমান থাকা সত্ত্বেও নেওয়া টাকা ফেরতসহ  দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো মাঠকর্মীর ভুলের দায় গ্রাহকদের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। ঋণ পরিশোধের পর দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় অনেকে পাসবই ও ব্যাংক স্লিপ হারিয়ে ফেলেছেন। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব নথি, গ্রাহকদের ঋন পরিশোধের প্রমান ও হিসাব যাচাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা উচিত।

উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র (অঃদাঃ) বলেন,  এ বিষয়ে ইউএনও কালিয়ার সঙ্গে কথা হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে এ ঘটনার তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা