ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৫৩

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২নং ওয়ার্ডের খাসবাগুড়ী ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়নে বিরাট ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার রাতে এলাকার যুব সমাজের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন জয়পুরহাট মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহমুদুল হাসান (রাসেল)।
মাহফিলে প্রধান বক্তা হিসাবে ইসলামী আলোচনা করেন ঢাকার যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট ওয়ায়েজ হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশীর।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। 
অন্যান্য আলোচক ছিলেন নারায়নগঞ্জ বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,  দীপ্ত ও দেশ টিভির আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মোফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যাক্তিত্ব হযরত মাও মুফতি রুহুল আমিন বিন মুসলিম, মোঃ রুহুল কুদ্দুস।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল,  পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর আলী, ওয়াজেদ আলী স্বপন, বাবু মন্ডল, মাহমুদুল হাসান মানিক, আবুজার, মেম্বার প্রার্থী কবির হোসেন, বন্ধু সামাজিক সেবা সংগঠনের সিনিয়র সহ সভাপতি সজিব মন্ডল, ব্যবসায়ী নাহিদ কাজী শাওন, অবঃপ্রাপ্ত সেনা সদস্য রাশেদুজ্জামান চৌধুরী (টরি), আনিছুর রহমান সবিন, জাহাঙ্গীর আলম, নাহিদ মোটর বাইকের স্বক্তাধিকারী ওমর ফারুক নাহিদ।
সহ সভাপতি ছিলেন মোঃ মুনির হোসেন।
এসময় প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল মাহফিল কমিটির নিকট নগদ ৩০হাজার টাকার নগদ সহায়তা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা