ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৪:৫৪

চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান গড়ার স্বপ্ন নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চুইঝালের মুড়ি বিক্রির ব্যবসা শুরু করেছিলেন পাঁচ উচ্চশিক্ষিত বন্ধু। গত অক্টোবরের শুরুতে যাত্রা শুরু করা তাঁদের সেই ছোট্ট দোকানটিতে এখন প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হচ্ছে। সে হিসাবে মাসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন লাখ টাকায়।

উদ্যোক্তা পাঁচ বন্ধু হলেন নুর আলম, নাহিদ হাসান, আলামিন ইসলাম, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁদের সবার বাড়ি রাজারহাট ও আশপাশের এলাকায়। তাঁদের মধ্যে দুজন স্নাতকোত্তর এবং তিনজন স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

প্রতিদিন সকাল থেকেই বাড়িতে চলে তাঁদের বিশেষ মসলা তৈরির প্রস্তুতি। পাঁচ বন্ধু মিলে নিজেরাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে মসলা তৈরি করেন এবং বিকেল থেকে রাজারহাট বাজারের রেললাইনের পাশে একটি অস্থায়ী দোকানে বসে বেচাকেনা শুরু করেন। সন্ধ্যা হলেই দোকানটি ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে ওঠে। কেউ দোকানের সামনে দাঁড়িয়ে খান, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য পার্সেল করে নিয়ে যান।

মাত্র ২০ টাকার এক বাটি মুড়িতে চুইঝাল, রসুন ও বিশেষ মসলার মিশ্রণ অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। স্বাদের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে তাঁরা মুড়ি পরিবেশনে ‘ফুড গ্রেড’ কাগজ ব্যবহার করেন, যা ক্রেতাদের আস্থা অর্জন করেছে। দোকানে মুড়ি খেতে আসা স্থানীয় শিক্ষার্থী বাদশা ও করিম জানায়, মাত্র ২০ টাকায় বেশ পরিচ্ছন্ন ও সুস্বাদু মুড়ি পাওয়া যায় বলে তারা প্রায়ই এখানে আসে।

উদ্যোক্তাদের একজন নাহিদ হাসান জানান, তাঁদের এলাকায় চুইগাছের চাষ হলেও স্থানীয়ভাবে এর ব্যবহার খুব একটা নেই; উৎপাদিত চুই সাধারণত দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। স্থানীয় এই সম্পদকে কাজে লাগিয়েই তাঁরা ব্যতিক্রমী স্বাদের মুড়ির ব্যবসা শুরু করেছেন এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।

অপর উদ্যোক্তা মনির হোসেন বলেন, প্রতিদিন তাঁদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ির প্রয়োজন হয়। চুইগাছ, রসুন, মসলা ও পরিবেশন সামগ্রীর খরচ বাদ দিয়ে লাভের অঙ্ক খুব বেশি না হলেও নিজেরা উদ্যোক্তা হয়ে আয় করতে পারাটাই তাঁদের বড় অর্জন। ভবিষ্যতে এই উদ্যোগকে বড় পরিসরে নিয়ে একটি কোম্পানি গঠন এবং পাশাপাশি চা ও কফির ব্যবসা চালুর পরিকল্পনার কথা জানান উদ্যোক্তা নুর আলম, ফেরদৌস আহমেদ ও আলামিন ইসলাম।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা