চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামের চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পৌরসভাস্থ মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান সংলগ্ন বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় চন্দনাইশ আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. শাহীন হাসান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মঈন উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পল্লী বিদ্যুতের এজিএম আবুল ফজল,পটিয়া ভূমি অফিসের নাজির ও চন্দনাইশ আইডিয়াল স্কুলের পরিচালক জামাল উদ্দিন,বিদ্যালয়ের পরিচালক জামাল উদ্দিন আবছার,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন,ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ রায়হান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, বিদ্যালয়ের পরিচালক এরফান লিটন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক,শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আজকের এই ছোট্ট সোনামণিদের প্রাণোচ্ছল উপস্থিতি দেখে আমার মন জুড়িয়ে গেছে।কিন্ডারগার্টেন হলো শিশুদের শিক্ষার প্রথম সিঁড়ি। এই বয়সের শিশুরা ফুলের মতো পবিত্র। তারা এখানে এসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা,শিষ্টাচার এবং একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মতো সুন্দর অভ্যাসগুলো শেখে। আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির সুনাগরিক। তাদের এই ভিত্তি মজবুত করার পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি আপনাদের ধৈর্য, স্নেহ ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন