ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১১-২০২৬ বিকাল ৫:৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেখা মিলেছে। শুক্রবার ভোরে বাঘ দুটির বিচরণের ছবি মুঠোফোনে ধারণ করেন স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাঘ দুটি নদী পেরিয়ে বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়তে পারেÑএমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে নাগর নদীর তীরে বাঘ দুটিকে বিচরণ করতে দেখে জুবায়ের আল আমিন। এ সময় সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে। পরে বাঘ দুটিকে সীমান্তের ওপারে একটি চা-বাগানের ভেতরে ঢুকে যেতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, বাঘ দুটি বাংলাদেশের সীমান্তবর্তী লোকালয়ের খুব কাছেই অবস্থান করছে। নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় নদী পেরিয়ে বাঘ দুটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন। পাশাপাশি গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন স্থানীয়রা। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দুটি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, বাঘ দুটি যাতে কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে বন্যপ্রাণী দুটি নিরাপদে নিজস্ব আবাসস্থলে ফিরে যায়, সে ব্যবস্থাও নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘ দুটি ভারতের সীমান্তের ভেতরে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ