ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) এলসিএস এ প্রকল্পের উদ্যোগে ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়, হতদরিদ্র বিধবা, দুস্থ নারীদের স্বাবলম্বী ও নারীদের কর্মসংস্থানের সৃষ্টি লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। গ্রামাঞ্চলের আগাছা দমন, গর্তভরাট, পরিস্কার পরিচ্ছন্নতা, রাস্তার ধারে জঙ্গল পরিস্কার এবং গ্রামীণ সড়ক কাঁচা-পাকা সড়কের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নিযোগকৃত নারী শ্রমিকরা নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে প্রকল্পটি তৃণমূলে ব্যাপক সারা ফেলেছে। ভাগ্যবদল হচ্ছে এলাকার নারী শ্রমিকদের।
ঘিওর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এলসিএস প্রকল্পের উদ্যোগে গত জুলাই মাসে ঘিওরে ৩০জন অসহায়, দুস্থ, দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্ত নারী শ্রমিকদের শতভাগ যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে ১০ হাজার ৫০০ টাকা বেতনে ৩ বছরের জন্য এই প্রকল্পে কাজ করবেন। তবে তারা দুই গ্রুপে বিভক্ত হয়ে কাজ করবেন। মাত্র একবার সর্বোচ্চ তিন বছরের জন্য প্রকল্পে কাজ করতে পারবে একজন দুস্থ নারী। প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত এলাকার আগাছা দমন, গ্রামীন রাস্তা গর্তভরাট, পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ঝোপঝার কর্তনসহ নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে তারা গায়ে এলসিএস প্রকল্পের এফ্রোন পরে দলবদ্ধ ভাবে মাটির কাজ করছেন। ৩০ জন শ্রমিকের মাষ্টার রোল করার জন্য ইতোমধ্যে কমিউনিটি সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এলসিএস প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করা এবং উন্নয়নমূলোক কর্মকান্ড প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহন ও অসহায় দরিদ্র নারী শ্রমিকদের আয় বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য।
এলসিএস নারী শ্রমিকরা ইতোমধ্যে ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী বাজার, ধুলন্ডি-পেচারকান্দা ভায়া বালিরখোড়া, ঘিওর-শ্যামগঞ্জ জিসি সড়ক, ঘিওর-জিসি-জাফরগঞ্জ জিসি ভায়া ঠাকুরকান্দি, ঘিওর-টেপরা ভায়া বড়টিয়া, ঘিওর-বানিয়াজুরী সড়কের গর্তভরাট ও পরিস্কার পরিচ্ছন্নতাসহ ৫/৬টি রাস্তার কাজ করছেন। রাস্তার কাজ সৌন্দর্য বর্ধনের জন্য দু’পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২৬/২৭ কিলোমিটারের রাস্তার কাজ তারা শেষ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নারী শ্রমিক জানান, তার স্বামী একজন কুলি শ্রমিক। ঘিওর বাজারে দীর্ঘদিন যাবত লেবারের কাজ করতেন। বর্তমানে বয়সের কারনে সে ভারি কাজকর্ম করতে পারে না। ৫সদস্যের সংসার চালানো তার পক্ষে খুবই কষ্টকর। বহু দুঃখ কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের প্রতিটি দিন কাটাতে হয়েছে। অনেক কষ্টকরে এলসিএস প্রকল্পে চাকুরি হয়। চাকুরির পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগী পালন করেন। বর্তমানে এই প্রকল্পে কাজ করে ছেলে মেয়েদের পড়ালেখার পাশাপাশি তাদের সংসারটি ভালোভাবেই চলছে। প্রতিমাসে এলসিএস প্রকল্পের বেতন মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে পাচ্ছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে সে ভালোভাবেই দিন কাটাচ্ছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, এলসিএস প্রকল্পে মূল উদ্দেশ্য গ্রামীণ দরিদ্র ও দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রকল্পটির মাধ্যমে নিয়োগ পাওয়া নারী শ্রমিকরা নিয়োমিতভাবে মাটির কাজ করছেন। তাদের জীবনযাত্রার মান উন্নয়নসহ আর্থ সমাজিক ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। এর ফলে এই এলাকার লোকজন টেকসই উন্নয়নের সুফল ভোগ করবে।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, এলসিএস প্রকল্পটি মাধ্যমে এলাকার অসহায় ,দরিদ্র নারীরা স্বাবলম্বী হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে ঘিওর উপজেলার গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা