প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
যশোরের প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে সভায় নির্দিষ্ট আলোচ্যসূচি (এজেন্ডা) অনুযায়ী বক্তব্য দেন সদস্যসচিব মুকুরুল ইসলাম মিন্টু। সভায় ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ক্লাবের নিজস্ব জমি-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সহসভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, হাসান মাহমুদ, টিপু সুলতান, শওকত আলী, আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, নুরুল ইসলাম, আব্দুস ছাত্তার কিনে, শহীদুল ইসলাম, মেহেদী হাসান শিপলু, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, সেলিম রেজা, সায়েদ হাসান সুজন ও রফিকুল ইসলামসহ ক্লাবের অন্য সদস্যরা।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, উপজেলায় সাংবাদিকদের কোনো নিজস্ব ভবন নেই। প্রেসক্লাবের নিজস্ব জমি ও ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি সাংবাদিকতায় আরও বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা