নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প"কাজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পিছনে মগড়া নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,নেত্রকোণা এই উদ্বোধন কাজের আয়োজন করে।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন,নদী হলো এক জীবন সত্বা। নদী বাচঁলে বাংলাদেশ বাচঁবে। নদীর নাব্যতা রক্ষা ও স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে বর্তমান সরকার নদী খননের কাজ শুরু করেছে। যত প্রভাবশালী ব্যাক্তিই হোক না কেন। কাউকে নদী দূষন ও দখল করতে দেয়া হবে না।
তিনি নদী খননের মাধ্যমে নদীকে পুনরুজ্জীবিত করন, নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীর নাব্যতা বৃদ্ধি করে কৃষি কাজে সেচের সুবিধা বৃদ্ধি এবং সারা বছর গৃহস্থালি কাজ কর্মে নদীর পানি ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মগড়া নদী পুনরুজ্জীবিত করন প্রকল্পের আওতায় ৪৮ কোটি ৪৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ৪১ কিলোমিটার নদী খনন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে নদী খননের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
Link Copied