সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ে দাপ্তরিক গাড়ি মেরামত না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে গত এক বছরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অফিস চত্বরে গাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও প্রতি মাসে এর মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ সরকারি বিল উত্তোলন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিনে সাতকানিয়া পিডিবি কার্যালয়ে গিয়ে দেখা যায়, দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িটি চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অথচ গাড়িটি সচল ও মেরামত দেখিয়ে নিয়মিত বিল-ভাউচার তৈরি করা হচ্ছে।
অফিসটির গাড়িচালক কামাল অভিযোগ করেন, নিম্নমান সহকারী (এলডিএ) আব্দুর রাজ্জাক পদবহির্ভূতভাবে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন এবং আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের যোগসাজশে গাড়ি মেরামতের নামে ভুয়া ভাউচার তৈরি করে গত এক বছরের পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন। গাড়িটি মেরামত করা না হলেও প্রতি মাসে এর নামে নিয়মিত খরচ দেখানো হচ্ছে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একাধিক কর্মচারী জানান, গাড়ি মেরামতের নামে তৈরি করা ভুয়া বিল-ভাউচারের নথিপত্র এবং ক্যাশিয়ারের কক্ষে বসে এলডিএ আব্দুর রাজ্জাকের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার প্রমাণ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এলডিএ আব্দুর রাজ্জাক ক্যাশিয়ারের দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কার্যালয়ে ক্যাশিয়ার না থাকায় আবাসিক প্রকৌশলীর নির্দেশে আমি ক্যাশিয়ার ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছি।’ তবে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
এ বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল সরকারি অর্থ আত্মসাতের এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী