অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযুক্ত দুই নেতা সংগঠনের সদস্য করার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন এবং সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতেও ব্যর্থ হয়েছেন। এসব বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁরা সন্তোষজনক জবাব দেননি। পরে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন সভাপতি জাহিদুল ইসলাম। তিনি জানান, বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই মাসিক চাঁদা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া তাঁর সভাপতির পদের বৈধতা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল মামলা প্রত্যাহার করে আপসনামা স্বাক্ষর করেছেন এবং তোফাজ্জল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক পদে নিয়োগের রেজুলেশনেও বহিষ্কৃত দুই নেতার স্বাক্ষর রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার সবুজ ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সমিতির দুই বছর পূর্তি উপলক্ষে কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপু, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাকেরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী