মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
ফরিদপুরের মধুখালীতে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগামী দিনে মধুখালী উপজেলাকে সুসংগঠিত ও এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ চেয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্যসচিব এস এম ইমদাদুল হক, গাজনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আবুল কালাম শেখ, জাতীয় যুবশক্তি মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজল মোল্লা।
মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ বলেন, মধুখালী উপজেলাকে একটি সুসংগঠিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করতে চান। এ জন্য স্থানীয় সাংবাদিকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক মতামত কামনা করেন তাঁরা।
এ সময় সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধুখালীর উন্নয়নে কাজ করার বিষয়ে মতামত দেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সহসভাপতি মো. মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালেহীন সোয়াদ শাম্মি এবং প্রেসক্লাবের সদস্য মো. ইদ্রিস আলী।
এ সময় মধুখালী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক