ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৭

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, ১৫টি বিভিন্ন প্রকারের শাড়ি এবং ৬২০টি ফেসওয়াশ জব্দ করতে সক্ষম হয় বিজিবির আভিযানিক দল।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা