শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গঠনে এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শেরপুর জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ১৪ নভেম্বর শনিবার শেরপুর জেলা শহরসহ জেলার পাঁচ উপজেলায় একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত উপজেলাভিত্তিক অভিযানের চিত্র ছিল নিম্নরূপ:
নকলা উপজেলায় ৫৬টি স্থানে ৫৮১ জন, শ্রীবরদী উপজেলায় ৩০টি স্থানে ৫৭০ জন, শেরপুর সদর উপজেলায় ১৫১টি স্থানে ১,১৮০ জন, ঝিনাইগাতী উপজেলায় ১৩টি স্থানে ১৪৮ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৪৫টি স্থানে ৮৭০ জন অভিযানে অংশগ্রহণ করেন।
জেলাব্যাপী সর্বমোট ২৯৫টি স্থানে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে ৩ হাজার ৩৪৯ জন অংশগ্রহণ করেন।
শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এমএসএম / এমএসএম
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ
কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু
বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
Link Copied