ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৮

ঋতু চক্রের পালা বদলে বাংলার প্রকৃতিতে চলছে হেমন্তকাল। শীতের আমেজে গ্রামাঞ্চলের খাল-বিল, নদী-নালা, হাওর-বাওড় ও জলাশয়ের পানি কমতে শুরু করেছে। ফলে বছরের এ সময়টাতে শুকনো প্রায় এসব জলাশয়ে পানি সেচ করে উৎসবমুখর পরিবেশ মাছ ধরার আনন্দে মেতে উঠেছে বারহাট্টার বিভিন্ন এলাকার মাছ শিকারীরা।

সপ্তাহ জুড়ে সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, হেমন্তের ছোঁয়ায় উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ নদী-নালা, খাল-বিল, পুকুর, হাওর ও জলাশয়ের পানি শুকাতে শুরু করেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কাদা-পানি থাকা এসব খাল-বিলে রয়েছে নানা প্রজাতির দেশি মাছ। মাছ ধরাকে কেন্দ্র করে প্রায় শুকিয়ে যাওয়া খাল-বিল ও জলাশয়ের পানিতে নানা বয়সী মানুষের মিলনমেলা। দল বেঁধে মানুষ খাল-বিলের শুকানো পানিতে নেমেছে মাছ ধরতে। পেশাজীবী জেলে থেকে শুরু করে সৌখিন মৎস্য শিকারিরা নেমে পড়েছে মাছ শিকারে। যেখানে হাঁটু পানি সেখানে হাত দিয়ে সেচের প্রক্রিয়া সম্পন্ন করার পর খালে-বিলে মাছ ধরছে মানুষ। আর যেখানে বেশি পানি সেখানে সেলু মেশিন দিয়ে পানি সেচ করছেন। কাকা ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মাছ ধরার এই প্রক্রিয়া। পেশাজীবি জেলেরা মাছ ধরার পর নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাটবাজারে বিক্রি করে দেয়। আর সৌখিন শিকারীরা পরিবারের সবাইকে নিয়ে মাছ ধরে নিজে ও আত্মীয় স্বজনদের বাড়িতে দিচ্ছে। মাছ ধরায় সামিল হতে পেরে শিশু-কিশোরদের আনন্দের যেন শেষ নেই। কাদা-পানিতে সারা শরীর মাখামাখি করে তারা মাছ ধরার আনন্দে বিভোর।

উপজেলার বিভিন্ন এলাকার মাছ শিকারীদের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, এখন কার্তিক মাসের প্রায় শেষ পর্যায়। এ সময়ে বেশি একটা বৃষ্টি হয় না, আবহাওয়া শুষ্ক থাকে। ফলে খাল- বিল, নালা ও ডোবায় পানি কমতে শুরু করেছে। তাই প্রতিটি গ্রামগঞ্জেই এখন মাছ ধরার উৎসব চলছে। ভোর হতে নাহতেই শুরু হয় মাছ ধরার পালা। শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বণিতা সকলেই এসময়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। সেচ দেওয়া জলাশয়ে কই, শিং, মাগুর, শোল, টাকি, পুঁটি, টেংরা প্রভৃতি দেশি মাছ ধরা পড়ে বেশি। তাছাড়া খইলসা, বোয়াল, চিকরা, বাইন, কাতলা, সিলভার কার্প প্রভৃতি মাছ তো রয়েছেই।

কথা হয় বারহট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সাথে তিনি বলেন, আমি গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই কার্তিক-অগ্রহায়ণ মাসে পানি কমে বিভিন্ন জলাশয়ের পানি কমে আসলে খাল-বিল, পুকুর, ডোবাসহ বিভিন্ন জলাশয় থেকে মেশিন অথবা সনাতন পদ্ধতিতে পানি সেচ করে মাছ ধরার দৃশ্য দেখে আসছি। কম পানিতে মাছ ধরার ধুম পড়েছে সবখানে। এটা এক সময় উৎসব আর ঐতিহ্য ছিল যা এখন আগের মতো নেই। আগেরকার দিনে গ্রামবাসী দল বেঁধে বিলের পানিতে নেমে মাছ শিকারের আনন্দে মেতে উঠতো। এমন ঐতিহ্য আজ অনেকটা হারিয়ে গেছে। তারপরও কিছু কিছু এলাকায় এখনও এ দৃশ্য চোখে পড়ে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা