ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৯

নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।এ সময় অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শনিবার বিকেলে ভুক্তভুগী প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলোর নারী-পুরুষ সদস্যসহ দূর্গাপুর এলাকার স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নয়ন বিশ্বাস বলেন, দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তাঁর সহযোগী তরুণ লস্কর  দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী কিছু নেতার প্রভাব খাটিয়ে প্রফুল্ল বিশ্বাসের জমি দখল ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছেন।প্রফুল্লের বাড়িতে ঘর নির্মাণসহ অন্যান্য কর্মকান্ডে বাঁধা প্রদান করা হচ্ছে।নারী-শিশুসহ তাদের পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে।তাদের অত্যাচারে স্থানীয় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।ভুক্তভুগী প্রফুল্লের বাড়িতে নিশ্চিতে ঘর নির্মাণ ও বাড়ির সদস্যদের নির্ভয়ে স্বাভাবিক চলাফেরার সুযোগ প্রদানসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন দুর্গাপুর এলাকার ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর,কামনা গাঙ্গুলী,ও পিটোল গাঙ্গুলীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা আরও বলেন, নড়াইল পৌরসভার  দুর্গাপুর-ডুমুরতলা  মৌজার সাবেক ২৭৭৫ নং দাগ ও বর্তমান হাল ১৬২৮ দাগের ১২ শতক জমি দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তাঁর সহযোগীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন।জমির মালিক দাবিকারি প্রফুল্ল বিশ্বাস, তার স্ত্রী,কন্যা ও পরিবারের সদস্যরা জমি  সংক্রান্ত বিরোধের জেরে ভয়ভীতির মধ্যে রয়েছেন।জমি  থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে।জমি দখলের লক্ষ্যে তাদের নামে হয়রানিমূলক মামলা দায়ের ও জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে বাপ্পা বেগ বলেন, দুর্গাপুর-ডুমুরতলা  মৌজার সাবেক ২৭৭৫ নং দাগ ও বর্তমান হাল ১৬২৮ দাগের ১২ শতক জমি তার ক্রয়কৃত জমি।এখানে  প্রফুল্ল বিশ্বাসের ক্রয়করা প্রকৃতভাবে ৩শতক জমি রয়েছে।জাল দলিল করাসহ জোরপূর্বক ১২ শতক জমি প্রফুল্ল ভোগ দখল করছেন।এই জমির পাশে আমার  আরও জমি  রয়েছে।আমি কারো জমি দখলের চেষ্টা করিনি কিংবা ঘর নির্মাণেও  বাঁধা প্রদান করিনি। আমাকে হয়রানি ও সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার নামে ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা