গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী ও পেশাদার মাদক ব্যবসায়ী শামীম ওরফে কানা শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম। এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মহানগরীর গাছা থানাধীন মধ্য খাইলকুর আদর্শনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম ওরফে কানা শামীম গাজীপুর মহানগরীর খাইলকৈর এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইতিপূর্বে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে গাছা থানাসহ জিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শামীমকে গ্রেপ্তারের খবরে গাছা থানা এলাকার স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ
কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু
বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ
অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা