ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৩৩

​২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় সিডর স্মৃতিস্তম্ভ চত্বরে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রেস ক্লাবের আয়োজনে এবং ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার,জেলা প্রশাসক, বরগুনা। অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা; জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা; জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা; জনাব মো: শাহ আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এবং জনাব কে.এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক চেয়ারম্যান, নলটোনা ইউনিয়ন পরিষদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​স্মরণসভায় বক্তারা ২০০৭ সালের সিডরের ভয়াবহতা ও সেই ট্র্যাজেডিতে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এছাড়াও প্রধান অতিথি নলটোনা এবং নিশান বাড়িয়া  এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার