রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রায়গঞ্জ শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় ‘উদ্যোগ (UDYOG): উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার তরুণ সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সম্ভাবনাময় তরুণদের জন্য অর্থায়নের সুযোগ ও নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার তরুণরা উদ্যোক্তা হতে উৎসাহিত হবেন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
এমএসএম / এমএসএম
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ