ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ২:৫০
পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উস্তাজুল ক্বেররা‌ মরহুম হাফেজ কারী মোঃ সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এর উদ্যোগে এ ক্কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহমুদুর রহমান মামুন। অধ্যাপকমাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।
 
সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ছয়টি দেশের ক্বারী‌রা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। অংশগ্রহনকারী ক্বারী‌রা হলেন, মিশরের ক্বারী‌ আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী‌ আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী‌ আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী‌ ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী‌ জোবায়ের বারদাঈ, বাংলাদেশের হাফেজ ক্বারী‌ মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও স্থানীয় হাফেজ ও ক্বারী‌রা উপস্থিত থেকে কোরআন তেলাওয়াত করেন।
 
আয়োজকরা জানান, উস্তাজুল ক্বেররা‌ মরহুম হাফেজ কারী মোঃ সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এর উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা যেন পবিত্র কুরআন তেলাওয়াত আন্তর্জাতিক ক্বারী‌দের কন্ঠে শুনতে পান। এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর প্রতি সাধারণ মানুষের তাকওয়া বেড়ে যাবে। এটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ছহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শেষে সমগ্র মুসলিম উম্মাহ দেশ ও মৃতব্যাক্তিদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ