ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১০০ জন নারী কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নে নারী কর্মী বাছাইয়ের জন্য সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১০০ জন নারী কর্মী নির্বাচন করা হবে। এবং নির্বাচিত নারী কর্মীরা (আর আর এম পি) প্রকল্পের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মসূচিতে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণের পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর থেকে ভূরুঙ্গামারী উপজেলার ইউনিয়ন ভিত্তিক লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারেই ধারাবাহিকতায় রবিবার ( ১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে ১০ নারী কর্মীকে নির্বাচিত করা হয় এবং অপেক্ষমান তালিকায় আরও দশ জন নারী কর্মীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। সকাল ১০টায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী কর্মীরা উপস্থিত হয়ে নাম লিপিবদ্ধ করে লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের সাক্ষাৎকার গত ৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। প্রার্থীদের নাম লিপিবদ্ধ করতে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী মোঃ আহসান হাবীব, এলজিইডি কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, কর্মকর্তা মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ , বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সাংবাদিক, এবং আবেদনকৃত নারী কর্মীরা। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ,নিয়োগ প্রক্রিয়ার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুইটি ইউনিয়নের চেয়ারম্যানরা অসুস্থ থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।ইউনিয়ন দুইটি হলো ২নং শিলখুড়ী ইউনিয়ন এবং ৪নং পাইকের ছড়া ইউনিয়ন। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১নং পাথরডুবি, ৩নং তিলাই এবং ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এবং এর আগে ৯ ও ১১ নভেম্বর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্হিতিতে লটারির মাধ্যমে নির্বাচিত নারীকর্মীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের
ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!
ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি
নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি
পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে