ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি photo ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৫০

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। 
জানা গছে, ঘিওর এলিভেন ব্রাদার্স ক্লাবটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ঘিওরে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো জন্মলগ্ন থেকে সুন্দরভাবে করে আসছে।জন্মলগ্নের পর থেকেই ক্রিকেট, ফুটবল, দাবা, কেরাম খেলা প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া জাতীয় দিবসগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
 গত শনিবার ৫০ বছরপূতি ও সূবর্নজয়ন্তী উপলক্ষে সকালে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পরে ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে বিশাল র‌্যালি ঘিওর বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঘিওর এলিভেন ব্রাদার্সের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সোবহান হক, আবু কাউছার রেজা, সাবেক সভাপতি আজগর আলী খান, সাবেক সাধারন সম্পাদক মোঃ মোতালেব হোসেন জিকু, সাবেক সাধারন সম্পাদক গোপাল চন্দ্র শীল, এলিভেন ব্রাদার্সের সহ-সভাপতি হালিম আফতাব, বিভাষ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ভানা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বুলবুল, কোষাধ্যাক্ষ মোঃ মোসলিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল সালাম, প্রচার সম্পাদক মোঃ মনোয়ার আলী খান দেলোয়ার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পিযুষ কুমার দত্ত প্রমুখ।  সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শেষে অতিথিদে মাঝে সম্মাননা ও ক্রেষ্ট বিতরণ করা হয়। 
ঘিওর এলিভেন ব্রাদার্সের নব-নির্বাচিত সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার বলেন, রাজনৈতিক ও বিভিন্ন করনে আমাদের এই ঐতিহ্যবাহী ক্লাবটি দীর্ঘদিন কার্যক্রম স্থাবীরতা দেখা দিয়েছিল। বর্তমানে নতুন উদ্যমে সংগঠনের কার্য়ক্রম শুরু করতে হয়েছে । এখন থেকে নিয়োমিত সকল প্রকার কার্যক্রম পরচিালিনা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!

ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি