ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৫১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় পণ্য ও মাদক পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ নৌপথ দিয়ে কিশোরগঞ্জ, ভৈরব, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারতীয় পণ্য সরবরাহ করা হয়। এ কার্যক্রমের পেছনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেটের সদস্যদের মধ্যে পণ্য ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দিলে প্রশাসনের অভিযানের মাধ্যমে আটকের ঘটনা ঘটানো হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কাটাগাং সংলগ্ন ধনু নদে অভিযান চালিয়ে ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে লেপসিয়া নৌ-পুলিশ। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা ১৭০ বস্তা কফি পাউডারের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া ইঞ্জিনচালিত নৌকার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও নৌকার মোট মূল্য ৪৬ লাখ ৭২ হাজার টাকা।

এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশের ইনচার্জ জগত জ্যোতি চৌধুরী জানান, নদীতে নৌ-পুলিশের নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান যাওয়ার খবর পাওয়া যায়। পরে সন্দেহভাজন পণ্যবাহী নৌকাটিতে তল্লাশি চালিয়ে কফি পাউডার জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরও জানান, পণ্যের পরিমাণ বেশি হওয়ায় সেগুলো রক্ষণাবেক্ষণ করতে সময় লেগেছে। এ ছাড়া নৌ-পুলিশের নিজস্ব থানায় মামলা করার ব্যবস্থা না থাকায় খালিয়াজুরী থানায় মামলা করতে হয়েছে। ১৫ নভেম্বর দুপুরে থানায় মামলাটি রুজু করা হয়েছে বলে তিনি জানান।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন নৌ-পুলিশের দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ধনু নদকে কেন্দ্র করে দীর্ঘদিনের কথিত পাচার সিন্ডিকেট, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পণ্য পরিবহনের নেপথ্যে কারা কাজ করছে—এসব বিষয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!

ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি