সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, সাংবাদিকেরা বিভিন্ন মত ও আদর্শের হতে পারেন, তবে সংবাদ পরিবেশনে তাঁদের নিরপেক্ষ থাকতে হবে। গণমাধ্যমের কোনো খবরে যেন নির্দোষ বা মজলুম ব্যক্তি অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী ও বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) জ্যেষ্ঠ প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকারের নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব আরিফ সিদ্দিকী এবং উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, ইটিভির স্টাফ রিপোর্টার এস এম মাঈন উদ্দিন রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক
এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত
কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বোদায় গণপিটুনিতে চোর নিহত
সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের
ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঘোড়াঘাটে নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
এসপির নাম ভাঙিয়ে প্রবাসীর ২ লাখ টাকা ঘুষ নিলেন পিবিআই কর্মকর্তা রুহুল!
ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি