ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বোদায় গণপিটুনিতে চোর নিহত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৫৪

পঞ্চগড়ে চুরির অভিযোগে নাজমুল হক ওরফে বিশারু (৬০) নামের এক বৃদ্ধ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের দেবীজাদু প্রধান পাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামের জ্যোতিষের বাড়ির পিছনে সিঁদ কেটে, ভিতরে যায় দুই চোর অর্থ ও স্বর্নলংকার চুরি করে পালানোর সময়, জ্যোতিষ টের পেয়ে চিৎকার করলে একজন পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় নাজমুল হক বিশারু। পরে তাকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, চুরি করে পালানোর সময় স্থানীয়রা আটক করে দেহ তল্লাশি করার সময়, তার কাছে স্বর্ন পাওয়া গেলে তাকে মারপিট করে।সকালে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মৃত ব্যক্তির কাছ থেকে একজোড়া দুল ও একটি চেইন পাওয়া যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান