ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৫৪

নড়াইলের কালিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১২৫টি ডিপটিউবওয়েল স্থাপন প্রকল্পে অনিয়ম ও ঘুষ  গ্রহণের অভিযোগ উঠেছে।  সরেজমিনে ৯৭টির অস্তিত্ব পাওয়া গেলেও বাকি ২৮টির কোন হদিস মেলেনি। এ ছাড়া সরকার নির্ধারিত ৭ হাজার টাকার পরিবর্তে সুবিধাভোগীদের কাছ থেকে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে।

বাবরা-হাচলা ইউনিয়নের আনসার সদস্য নুরুল হক জানান, ২০২৩ সালে তাঁর নামে ডিপটিউবওয়েল বরাদ্দ হলেও তিনি তা পাননি। তার অভিযোগ, অন্য ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সেটি অন্যত্র  স্থাপন করা হয়েছে।

বাঐসোনা ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ অভিযোগ করেন, তার ভাই নাসির শেখের নামে ডিপটিউবওয়েল পেতে অধিদপ্তরের মেকানিক সাহাবুল ইসলামকে দুই দফায় ২৫ হাজার টাকা দিয়েছেন। অন্যদিকে মাউলী ইউনিয়নের বিপ্লব দাস জানান, মেকানিক বরুন দাসকে ২৫ হাজার টাকা দিয়ে ডিপটিউবওয়েল স্থাপন করলেও গোড়া পাকা করে দেননি।

এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের ঠিকাদার লিটন দাবি করেন, অফিস শতভাগ কাজ বুঝে নিয়ে বিল পরিশোধ করেছে। অভিযুক্ত দুই মেকানিক টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। উপসহকারী প্রকৌশলী মিঠুন রায় সব কাজ সম্পন্ন হয়েছে দাবি করলেও সহকারী প্রকৌশলী খালিদ আহমদ উসমানী ও জেলা নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা যাচাই এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান