ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৩:৫৫

রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ছোড়া এসিডে গুরুতর দগ্ধ নারীর খোঁজখবর নিতে তাঁর বাসায় ছুটে গেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির,পিপিএম। 

এ সময় তিনি ভুক্তভোগীর চিকিৎসা,আইনগত সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।মানচিত্র দেখুন

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ কমিশনার ভুক্তভোগীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ সময় ভুক্তভোগীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে পুলিশ কমিশনার বলেন,তাঁর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে এ কঠিন সময়ে ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার আরও জানান,ভুক্তভোগীর সন্তানের যথাযথ পরিচর্যা ও দেখ ভালের বিষয়টিও বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম,বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্য।

নারীর প্রতি সহিংসতা ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আরএমপির দৃঢ় অবস্থানের কথা জানিয়ে পুলিশ কমিশনার অপরাধের শিকার ব্যক্তিদের নিরাপত্তা,আইনগত সহায়তা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকার বিষয়ে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের

ধনু নদে ৪৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় কফি পাউডার জব্দ, আটক ২

ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান