পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী সদর উপজেলার বিমানবন্দরসংলগ্ন খলিশাখালী গ্রামে পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজৎরোববার (১৫ নভেম্বর) ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন। আহতরা হলেন- হারুন মোল্লা ও মরিয়ম বেগম।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।জানা গেছে, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে আসছিলেন তাঁরা। পথে পটুয়াখালী বিমানবন্দর সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের তেলের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক
এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত
কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বোদায় গণপিটুনিতে চোর নিহত