মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শাহপরীর দ্বীপের একটি বিশেষ অভিযানিক দল নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে টেকনাফ থানার নাজিরপাড়া-সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।
পরে অভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
লেফটেন্যান্ট আরাফাত হোসেন আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক
এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত
কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বোদায় গণপিটুনিতে চোর নিহত