ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৪:৪

জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রির অভিযোগে মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই ভাঙারি দোকানে বিক্রির অভিযোগ ওঠে।

গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের একটি ভাঙারি দোকানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যবই পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের নির্দেশে এসব বই কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, তাঁরা কোনো বোর্ড বই বিক্রি করেননি। এ বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের কাছে বই বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। আজ রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান বলেন, বই বিক্রির ঘটনায় মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার জমা দেওয়ার কথা রয়েছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, বিষয়টি জানার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্তে সরকারি বোর্ড বই বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক

এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বোদায় গণপিটুনিতে চোর নিহত

সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকার আহ্বান এমপি নুরুল আমিনের