সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
শুধু প্রতিশ্রুতি নয়,উপকূলের মানুষের চাই ন্যায্য ক্ষতিপূরণ ও কার্যকর পদক্ষেপ: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে দেশের ১১টি এলাকার ন্যায় বাগেরহাটেও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এবং লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির সহযোগিতায় রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। ফোরামের সদস্য ও নারীরা খালি কলস নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্দন কর্মসচীতে অংশ নেন। মানববন্ধনের সাথে গুরুত্ব দিয়ে কর্মসচী চলাকালে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবে সহ সভাপতি এসএম রাজ, দৈনিক সংবাদ ও প্রবাহের জেলা প্রতিনিধি আজাদুল হক, দৈনিক খবরের আজাদ রশিদী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর প্রধান নির্বাহী গোপী নাথ সাহা, নারীনেত্রী রেহানা পারভিন মুক্তি, বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মমতাজ মেরি সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা লিডার্স এর প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকট, বাস্তব অভিজ্ঞতা, অধিকার ও ন্যায্যতার দাবিগুলো বিশেষ করে, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, উপকূলীয় প্লাবন, জলাবদ্ধতা, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, কৃষি উৎপাদন হ্রাস, মৎস্যসম্পদের ক্ষতি, জীববৈচিত্র্যের অবক্ষয়, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, বাস্তুচ্যুতি এবং জলবায়ুজনিত অভিবাসনের মতো বহুমাত্রিক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে নিসরন করতে হবে।
এমএসএম / এমএসএম
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ