ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৪:১৩
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
 
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)।তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০)  একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।
তার নাম আতিকুল ইসলাম।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এবং ঘাতকবাসটিকে আটক করার কথা  জানিয়েছেন।
 

এমএসএম / এমএসএম

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ