আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জবরদখল ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক শামীমুল ইসলাম শামীম এ ঘটনায় ঝিনাইদহ পুলিশ সুপার ও শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ ও ৩০৮০ এবং আরএস ৪৯১০ ও ৪০১৩ দাগে মোট ৬৮ শতাংশ জমির বৈধ মালিক সাংবাদিক শামীমুল ইসলাম। পিতার হেবা দলিল, নামজারি, খাজনা দাখিলা এবং দেওয়ানি মামলার (নং-৭০/২০০০) রায় ও ডিক্রিসহ সব আইনি কাগজপত্র তাঁর পক্ষে রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছিলেন।
২০১৯ সালে দেওয়ানি আদালতের রায় শামীমুল ইসলামের পক্ষে যাওয়ার পর প্রতিপক্ষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। কিন্তু মামলা চলমান থাকা এবং উচ্চ আদালত ও ঝিনাইদহ ম্যাজিস্ট্রেট আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন ছুটি নিয়ে বাড়িতে এসে শ্রমিক দিয়ে নালিশি জমির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেন এবং স্থায়ীভাবে ইটের গাঁথুনি দিয়ে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন, ঢাকা এনআরবিসি ব্যাংকে কর্মরত নাইমুল ইসলাম নোমান ও কুষ্টিয়া মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত শাহিনুল ইসলাম সোহান—এই তিন ভাই প্রভাব খাটিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমিটি দখল করছেন। নিষেধাজ্ঞা অমান্য করায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১০৭ ধারায় মামলা এবং শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগের বিষয়ে পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর ভাই নাইমুল ইসলাম নোমান দাবি করেন, জমি নিয়ে মামলা চলমান থাকলেও কোনো নিষেধাজ্ঞা নেই। তাঁরা কারও জমি দখল করেননি, নিজেদের জমিতেই ভবন নির্মাণ করছেন এবং বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা বলেন, সাংবাদিক শামীমুল ইসলামের লিখিত অভিযোগ পাওয়া গেছে। নালিশি জমিতে জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ