ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৪:১৭

বাংলাদেশকে শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুব।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 খালেদ হোসেন মাহবুব বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাকশিল্পে শক্তিশালী সুনাম অর্জন করেছে। তবে ভবিষ্যতে দেশের রপ্তানি খাতকে আরও সম্প্রসারণ করতে হলে পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। একই সঙ্গে রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নতুন সম্ভাবনাময় খাতের সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, এবারের গ্লোবাল সোর্সিং এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল এবং আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বেড়েছে। এ ধরনের আয়োজন দেশের রপ্তানি সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে  শিল্প ও বাণিজ্য মন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে    বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  খালেদ হোসেন মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ