মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
ঐতিহাসিক মুজিবনগরের পুণ্যভূমি মেহেরপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন মিলেছে। বিষয় দুটি হলো—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইংরেজি।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) এই চূড়ান্ত অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের অক্লান্ত প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। এতদিন উচ্চশিক্ষার জন্য মেহেরপুরের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন দূরবর্তী শহরে পাড়ি জমাতে হতো। নিজ জেলায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর এই অনুমোদনের ফলে ঘরের আঙিনাতেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হলো।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের যাত্রা শুরুর মধ্য দিয়ে জেলার উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হলো, যা পুরো অঞ্চলের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি অচিরেই দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ