ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ৪:৪৬

সুনামগঞ্জের পুরান বারুংখা খালের ওপর প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২৮৩ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে তাহিরপুরসহ ছয় উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ এবং টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকদের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরান বারুংখা খালের প্রায় ৩০০ মিটার অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ঝুঁকি নিয়ে নৌকায় খাল পারাপার হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। মানুষের এই দুর্ভোগ লাঘবে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘এসিপিএল আহাদ জেভি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে সেতুর পিলারের পাইলিংয়ের কাজ জোরেশোরে চলছে। উন্নত মানের রড, ফাজিলপুরের বালু ও সিমেন্ট ব্যবহার করে শ্রমিকেরা বিরামহীনভাবে কাজ করছেন। পুরান বারুংখা গ্রামের বাসিন্দা ছমির উদ্দিন ও রাসেল মিয়া জানান, সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ায় তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে এবং নির্মাণসামগ্রীর মানও সন্তোষজনক।

বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া বলেন, খালের কারণে এলাকার মানুষ ও টাঙ্গুয়ার হাওরগামী দেশি-বিদেশি পর্যটকেরা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। দ্রুত গতিতে চলা এই নির্মাণকাজ শেষ হলে অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) লিটন বণিক জানান, গত ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে সেতুর কাজ শুরু হয়েছে। চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছে এবং বর্ষার আগেই মূল কাজ এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বিরামহীনভাবে কাজ করছে এবং সওজ কার্যালয় থেকে নির্মাণকাজের গুণগত মান নিয়মিত তদারকি করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ