ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ নিয়ে অতিথিকে বরণ করার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। র্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাÐের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন মির্জা ফয়সল আমিন। এ অর্জন শুধু তাঁর একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল বলে মনে করেন তিনি।
শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র্যালি ও মানুষের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ