মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার ধানখেতের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশিক ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে যান আশিক। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শুক্রবার এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা খালের অপর পাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি আশিকের বলে শনাক্ত করেন।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরেই আশিককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে। নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ