হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
দিনাজপুরের হাকিমপুরে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৭ মে হাকিমপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) ও বিস্ফোরক দ্রব্য আইনের (১৯০৮) একটি মামলায় চলমান তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে মো. আনোয়ার হোসেন জুম্মনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হাকিমপুর পৌর যুবলীগের সাবেক সহসভাপতি এবং হিলির মধ্য বাসুদেবপুর এলাকার মো. আলী হোসেন ও জোসনা বেগম দম্পতির ছেলে।
হাকিমপুর থানা-পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জুম্মনের সঙ্গে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজন আসামিকে রোববার দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে